সারাদেশ

নবনির্বাচিত এমপি আজাদকে রাজিব-সজলের ফুলেল শুভেচ্ছা

প্রিন্ট
নবনির্বাচিত এমপি আজাদকে রাজিব-সজলের ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৪২



‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব ও মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

‎সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।

‎এসময় তারা আশা প্রকাশ করেন, নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে নারায়ণগঞ্জ-২ আসনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এবং জনগণের প্রত্যাশা পূরণ হবে।

‎‎এছাড়াও তারা বলেন, দলের দুঃসময়ে ত্যাগী নেতৃত্ব হিসেবে আজাদ সবসময়ই নেতাকর্মীদের পাশে থেকেছেন। তার বিজয় শুধু একটি আসনের নয়, এটি দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের বিজয়।