সারাদেশ

শপথের পরই নতুন মন্ত্রিসভার আমন্ত্রণ, পূর্ণমন্ত্রী ২৫, প্রতিমন্ত্রী ২৪

প্রিন্ট
শপথের পরই নতুন মন্ত্রিসভার আমন্ত্রণ, পূর্ণমন্ত্রী ২৫, প্রতিমন্ত্রী ২৪

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৩:২৪

সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানাতে শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার সকাল ১১টা থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-নেত্রীদের ডাক পাঠানো হয়। মন্ত্রিসভায় মোট ৪৯ জনকে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পূর্ণমন্ত্রী হচ্ছেন ২৫ জন

পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, এজেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আওয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আসাদুল হাবীব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দিপেন দেওয়ান, আনম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনামশেখ রবিউল আলম

প্রতিমন্ত্রী হচ্ছেন ২৪ জন

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন— এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজআলী নেওয়াজ খৈয়াম

মন্ত্রিসভার আকার ও অন্তর্ভুক্ত ব্যক্তিদের বিবেচনায় এটিকে সাম্প্রতিক সময়ের একটি বড় আকারের মন্ত্রিসভা হিসেবে দেখা হচ্ছে। শপথের পরপরই দপ্তর বণ্টন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।