ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত এমপি নজরুল ইসলাম আজাদের গুলশানের বাসভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের নেতৃত্বে নেতাকর্মীরা। পরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।
এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, ১১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, ১১নং ওয়ার্ড যুবদলের নেতা শেখ আব্দুল হালিম, নাসের হক ইমন, রবিউল ইসলাম, আব্দুল মালেক নান্টু, রতন মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মতামত