সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশটির আকাশে ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ দেখা যায়। ফলে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে শুরু হচ্ছে পবিত্র সিয়াম সাধনা।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সূর্যাস্তের পরপরই সৌদি আরবের রাজকীয় আদালত চাঁদ দেখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। আজ রাতেই দেশটিতে পবিত্র তারাবির নামাজ আদায় এবং শেষ রাতে সেহরি খাওয়ার মাধ্যমে রোজার আনুষ্ঠানিকতা শুরু হবে। সৌদি ও আমিরাত বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে প্রথম রোজা। আজ চাঁদ দেখা না যাওয়ায় সেখানে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হবে।
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে রমজান শুরুর তারিখ জানতে আজ বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভার অপেক্ষায় রয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
বিশ্বের মুসলিম উম্মাহর কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসা এই মাসকে ঘিরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বইছে উৎসবের আমেজ।
মতামত