রংপুর মহানগরীর ৫ নম্বর ওয়ার্ডের হারাটি হাফিজুল কুরআন আইডিয়াল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (১৮ ফেব্রুয়ারি) মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোখলেসুর রহমান তরু। বিশেষ অতিথি ছিলেন গঙ্গাচড়া লক্ষ্মীটারি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ আল হাদী এবং ময়নাকুটি ঈদগাহ মাঠের সেক্রেটারি মো. মাইদুল ইসলাম মুকুল।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারাটি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোহাম্মদ আমিনুর রহমান ও সাবেক করণিক মো. আমিনুল ইসলাম।
মাদ্রাসার সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বক্তারা কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
মতামত