পাবনার আটঘরিয়া ও সদর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত আরও তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আটঘরিয়া উপজেলায় একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে চালক কাইয়ুম (২২) ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে, সদর উপজেলার চকজয়েনপুর এলাকায় অপর এক দুর্ঘটনায় অনু নামের এক যুবক নিহত হন।
পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. জাহিদুল ইসলাম জানান, হাসপাতালে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। আহত তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে রেফার করা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, দুর্ঘটনা দুটির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত