উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মুহিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা মুন্সি আবদুল কুদ্দুস।
সভায় উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মামুন খান, প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী ও শিক্ষা অফিসার আবদুর রশিদসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও জনপ্রতিনিধিবৃন্দ।
সভায় যথাযোগ্য মর্যাদায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এবং শিশুদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিযোগিতার জন্য শিক্ষার্থীদের ক, খ, গ ও ঘ এই চারটি গ্রুপে বিভক্ত করা হয়েছে।
মতামত