সারাদেশ

বটিয়াঘাটায় অফিস সহকারী শ্যামল কুমারের বিদায় সংবর্ধনা

প্রিন্ট
বটিয়াঘাটায় অফিস সহকারী শ্যামল কুমারের বিদায় সংবর্ধনা

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৯:৪২


খুলনার বটিয়াঘাটা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অফিস সহকারী (পেশকার) শ্যামল কুমার বিশ্বাসের চাকরি থেকে অবসর গ্রহণ উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় দলিল লেখক সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দলিল লেখক সমিতির আহ্বায়ক মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা সাব-রেজিস্ট্রার অঞ্জু দাস। আলোকিত অতিথি ছিলেন ডুমুরিয়া সাব-রেজিস্ট্রার মো. শাহিদুজ্জামান সজিব। কোষাধ্যক্ষ মো. আলিসের সঞ্চালনায় সভায় শ্যামল কুমার বিশ্বাসের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা ও সততার প্রশংসা করা হয়।

সংবর্ধনা সভায় আরও উপস্থিত ছিলেন বটিয়াঘাটা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মো. মতিন সিদ্দিক মিঠু ও আমিনুল ইসলাম অপু, যুগ্ম আহ্বায়ক মো. বোরহান উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা অনুকূল গোলদার, নকল নবিস সমিতির সভাপতি আল আমিন প্রমুখ।

বক্তারা বিদায়ী সহকর্মীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং কর্মক্ষেত্রে তার অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। অনুষ্ঠান শেষে সমিতির পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও বিদায়ী উপহার প্রদান করা হয়।