পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন ৪টি মোটরসাইকেলে আসা একটি চক্র ওই সাংবাদিককে ধাওয়া করে মালিগাছা গোরস্থানের পেছনে নিয়ে যায়। সেখানে তাকে মধুচক্রের ফাঁদে ফেলে শারীরিক লাঞ্ছনা করা হয় এবং জোরপূর্বক বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া হয়। আটক হৃদয় ওই চক্রের মূলহোতা হিসেবে পরিচিত।
অভিযোগ রয়েছে, হৃদয় দীর্ঘদিন ধরে এলাকায় নারী দিয়ে ফাঁদ পেতে ব্ল্যাকমেইল, মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সাথে জড়িত। মালিগাছা মজিদপুর গ্রামের বাসিন্দা হৃদয়ের নামে থানায় একাধিক মামলা রয়েছে। স্থানীয়রা জানান, আগে আওয়ামী লীগের ছত্রছায়ায় অপকর্ম করলেও বর্তমানে তিনি পারিবারিকভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব চালিয়ে আসছিলেন।
পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। প্রধান আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং চক্রের বাকি সদস্যদের দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
মতামত