র্যাব-১১-এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে জালকুড়ি মাইজপাড়া এলাকা থেকে সজীব ভূইয়া ওরফে সোর্স বাবু (৩৩) কে একটি সচল বিদেশি পিস্তলসহ গ্রেফতার করে। সজীব পঞ্চগড় সদর উপজেলার বোয়ালমারি এলাকার দুলাল ভূইয়ার ছেলে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় আরও একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, মো. নুরু মিয়া (৪৮) জালকুড়ি নাইতাপাড়া থেকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার। মো. মুসা (৩৮) আজিবপুর বাগানবাড়ী এলাকা থেকে ২৫ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার। মো. রনি (২৬) পাইনাদি তালতলা এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার। মো. রাসেল মিয়া (২৩) ও মো. নাজিম উদ্দিন (২৭) শিমুলপাড়া বিহারী কলোনি এলাকা থেকে ১০০ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার। মাদক ও অস্ত্র মামলার বাইরেও পূর্বের একটি চুরি মামলায় ৩ জন এবং সিআর পরোয়ানাভুক্ত ১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মোট ১০ জন আসামিকে শুক্রবার দুপুরে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, অপরাধ দমনে এবং মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মতামত