ছোটবেলা থেকেই প্রখর মেধার অধিকারী রায়হান প্রতিটি পাবলিক পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি ও জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছেন। তার এই সাফল্যের পেছনে বাবা আবু বকর সিদ্দিক (পল্লী বিদ্যুৎ কর্মকর্তা) ও মা রিনা পারভীনের অনুপ্রেরণার পাশাপাশি বড় ভূমিকা রেখেছেন তার স্ত্রী ডা. মানসুরা জাহান, যিনি নিজেও বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত।
ছেলের সাফল্যে আবেগাপ্লুত বাবা আবু বকর সিদ্দিক বলেন, রায়হান শুধু আমাদের সন্তান নয়, সে পুরো এলাকার গর্ব। সে যেন অর্জিত জ্ঞান দিয়ে দেশের মানুষের প্রকৃত সেবা করতে পারে, সেজন্য সবার দোয়া চাই।
ভবিষ্যতে দেশমাতৃকার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ডা. রায়হান আহমেদ বলেন, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। আমি মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। রূপগঞ্জের এই কৃতি সন্তানের সাফল্যে এলাকায় এখন আনন্দের জোয়ার বইছে।
মতামত