শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের সূচনা হয়। উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, মুক্তিযোদ্ধা কমান্ড, শ্রীপুর প্রেস ক্লাব এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে একে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
সকাল ৮টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য প্রভাতফেরি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মুহিদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, শ্রীপুর থানার ওসি শাহিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ারদার প্রমুখ। আলোচনা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশ গড়ার আহ্বান জানান। পরিশেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মতামত