শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন নিয়ে কাজ করে যাওয়া লজিক অফ বাংলাদেশ এর সেবা শাখা এলওবি সার্ভ উইং এর বিগত ৩ বছরের কার্যক্রমের ধারাবাহিকতায় মূল কার্যক্রমের অন্যতম অংশ হিসেবে ইফতার বিতরণ প্রজেক্টের আওতায় প্রায় ১ হাজার মানুষের নিকট ইফতার পৌছে দিয়েছে। ২০২৬ সালে ইফতার বিতরণ প্রজেক্টের চতুর্থ আসরে প্রায় ৩ হাজার মানুষের নিকট ইফতার পৌছে দেয়ার স্বপ্ন দেখছে সংগঠনটি। এবারের প্রজেক্টের আওতায় ৬টি বিভাগে পর্যায়ক্রমে ইফতার বিতরণের আশাবাদ ব্যাক্ত করেন সংগঠনটির অ্যাডমিনিস্ট্রেশন উইং এর কর্মকর্তা তাসফিয়া জিন্নাত ইলমা। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন জীবনমুখী দক্ষতা উন্নয়ন এবং মানবিক কাজে সংশ্লিষ্টতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব আরোপ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ মাশরুর পারভেজ রাফি।
তিনি আরো বলেন সচেতন সমাজ ও মানবিক মূল্যবোধের অবাধ চর্চা নিশ্চিত করতে ছোটবেলা থেকেই অভিভাবকদের উচিত নিজ সন্তানকে মানবিক কার্যকবলিতে উদ্বুদ্ধ করা। অভিভাবক, শিক্ষার্থী এবং সমাজের দায়িত্বশীল সকলের সম্মিলিত প্রচেষ্টা একটি আলোকিত আগামীর দুয়ার উন্মোচন করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি। তরুণদের ইতিবাচক কাজের চর্চার মাধ্যমে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে তাদের অন্তর্ভুক্তি নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মতামত