শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালায় পুলিশ। অভিযানে গ্রেফতারকৃত মাদক কারবারিদের দেহ তল্লাশি করে মোট ২৪০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭২ হাজার টাকা।
মাদক উদ্ধারের ঘটনায় ধৃত ৫ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৩টি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। এছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত আরও একজনসহ মোট ৬ জন আসামিকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। থানা এলাকাকে অপরাধমুক্ত রাখতে আমাদের এই বিশেষ অভিযান চলমান থাকবে।
মতামত