রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডলর উপস্থিতিতে অগ্নিদগ্ধে নিহত মিন্টুর পরিবার শিরিন আক্তার বিথীর হাতে ১৫ হাজার টাকার চেক তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দীন।
উল্লেখ্য, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে পাঁচটায় সদর উপজেলার ফতুল্লা থানাধিন সস্তাপুর এলাকায় ঢাকা টেক্সটাইল মিল সংলগ্ন নরসুন্দর মিন্টুর সেলুনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সস্তাপুর গাবতলা থেকে কাষ্টমের মোড় পর্যন্ত সড়কের বাম পাশে মাটির নীচে তিতাস গ্যাসের সংযোগ পাইপে লিকেজ রয়েছে। স্থানীয়দের ধারণা, সেই লিকেজ থেকে গ্যাস বের হয়ে মিন্টুর সেলুনে জমে ছিল। সেই গ্যাস বিকট শব্দে বিস্ফোরণ হয়ে নরসুন্দর মিন্টু ও পথচারী শিশুসহ ৩জন দগ্ধ হয়েছেন। দগ্ধ অন্যদের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি। দগ্ধদের মুখ, চুলসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে।
মতামত