ভুক্তভোগী শিশুর বাবা নবী হোসেন জানান, ঘটনার পর থেকে শিশুটি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছে। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় স্থানীয় কিছু অসাধু ব্যক্তির মাধ্যমে ঘটনাটি টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারটি। অনৈতিকভাবে আপস-মীমাংসার চাপের কারণে ন্যায়বিচার পাওয়া নিয়ে তারা শঙ্কিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, নক্কারজনক এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী অবিলম্বে অভিযুক্ত দুই বৃদ্ধকে গ্রেফতার এবং যারা অর্থের বিনিময়ে অপরাধ আড়াল করার চেষ্টা করছে, তাদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত