সারাদেশ

অ্যাডভোকেট শফিকুল ইসলামের মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোকসভা ও দোয়া

প্রিন্ট
অ্যাডভোকেট শফিকুল ইসলামের মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোকসভা ও দোয়া

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:১৬


নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলা আইনজীবী সমিতি। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সমিতি ভবনের নিচতলায় এ উপলক্ষ্যে এক শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানের সঞ্চালনায় সভায় প্রয়াত আইনজীবীর কর্মময় জীবনের ওপর আলোকপাত করা হয়। বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকসভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ও সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা। এছাড়াও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, অ্যাডভোকেট নবী হোসেনসহ সমিতির বিপুল সংখ্যক সদস্য দোয়া মাহফিলে অংশ নেন।

আলোচনা সভা শেষে অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম মিয়াসহ প্রয়াত সকল আইনজীবীর আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে সমিতির সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।