সারাদেশ

শ্রীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রিন্ট
শ্রীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৪:৪৭


মাগুরার শ্রীপুরে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ ও রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ, হলুদ ও মাটির স্বাস্থ্য সুরক্ষায় ধৈঞ্চা বীজ বিতরণের এই কার্যক্রম উদ্বোধন করা হয়।

শ্রীপুর উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সালেক মুহিদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার ৮টি ইউনিয়নের উপকারভোগী কৃষকবৃন্দ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও হলুদের আবাদ বৃদ্ধি এবং এডিবির অর্থায়নে সবুজ সার উৎপাদনের মাধ্যমে মাটির গুণাগুণ বজায় রাখার লক্ষ্যেই কৃষকদের এই সহায়তা প্রদান করা হচ্ছে। সরকারের এই প্রণোদনার ফলে স্থানীয় কৃষকরা উৎপাদন বাড়াতে আরও উৎসাহিত হবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।