সারাদেশ

সিরাজদিখানে অবৈধ মাটি কাটায় ৪ জনের কারাদণ্ড

প্রিন্ট
সিরাজদিখানে অবৈধ মাটি কাটায় ৪ জনের কারাদণ্ড

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫:০৪


মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে মাটির উপরিস্তর (টপ সয়েল) কাটার দায়ে চার ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামাড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত পুলিশি সহায়তায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে চারজনকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, জলিল (৪৫), শাহীন (৩০), সাদ্দাম (৩৭) ও কোরবান আলী।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি পরিচালিত এই আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারা অনুযায়ী প্রত্যেককে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি জানান, অননুমোদিত মাটি কর্তন ও পরিবেশবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান ও মোবাইল কোর্টের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।