উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন। অভিযানকালে বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করার পাশাপাশি অসাধু উপায়ে দাম না বাড়ানোর জন্য কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।
ইউএনও সেলিম আহমেদ সাংবাদিকদের জানান, রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা সরকারের অগ্রাধিকার। কোনো ব্যবসায়ী যদি কৃত্রিম সংকট তৈরি করে বা অতিরিক্ত মুনাফা লাভের চেষ্টা করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির পাশাপাশি ক্রেতাদের ক্রয়ের রসিদ সংগ্রহের আহ্বান জানান।
অভিযান চলাকালে পাঁচবিবি বণিক সমিতির সহ-সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ দাস বাপ্পিসহ ব্যবসায়ী নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জনস্বার্থে বাজার মনিটরিংয়ের এই কার্যক্রম মাসব্যাপী অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
মতামত