সারাদেশ

নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াতকে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

প্রিন্ট
নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াতকে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:৫০


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর নতুন কোর্ট এলাকায় তার নিজস্ব চেম্বারে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানান।

সাখাওয়াত হোসেন খানের চেম্বারে এদিন জেলা ও মহানগর বিএনপি, অঙ্গসংগঠন এবং আইনজীবীদের সরব উপস্থিতিতে এক প্রকার মিলনমেলায় পরিণত হয়। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান ও হাজী নুর উদ্দিন আহমেদ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং মহানগর বিএনপির সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু প্রমুখ।

এছাড়া মহানগর যুবদলের সাগর প্রধান, পিপি অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লাসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অভিনন্দন জানাতে আসা নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, সাখাওয়াত হোসেন খানের যোগ্য নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জনকল্যাণমূলক কাজে নতুন গতি আসবে এবং নগরবাসী কাক্সিক্ষত সেবার মানোন্নয়ন দেখতে পাবেন।