গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও মিজমিজি কান্দাপাড়ায় অভিযান চালিয়ে ৫০ পুরিয়া হেরোইনসহ ইয়াসিন রহমান আরমান ওরফে রাজ (২২) ও মোঃ সবুজকে (২৭) গ্রেফতার করা হয়। অন্যদিকে গোদনাইল বার্মাশীল এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ মোঃ আরাফাত হোসেন (৪০) নামে আরও এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। অভিযানে দস্যুতা মামলায় অভিযুক্ত মিতুল হোসেন (২১) এবং একটি চুরির মামলায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী এলাকার এস এম মামুন (৫২), সবুজ মোল্লা (৩৫) ও কাশেম ঢালীকে (৪৮) গ্রেফতার করা হয়েছে। এছাড়াও আদালতের সিআর পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, সিদ্ধিরগঞ্জকে অপরাধমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার সাহস যারা দেখাবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বিশেষ করে মাদক কারবারি এবং নারী নির্যাতনকারীদের শিকড় উপড়ে ফেলতে আমাদের এই সাঁড়াশি অভিযান দিন-রাত অব্যাহত থাকবে। অপরাধ করে পার পাওয়ার কোনো সুযো নেই। গ্রেফতারকৃত ১০ আসামিকে মঙ্গলবার দুপুরে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এমন তৎপরতায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
মতামত