অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানচি ৩১ বীর বিজিবি এবং সেনাবাহিনীর আলীকদম জোনের একটি বিশেষ দল ডিমপাহাড় ও সাঙ্গু নদীর মধ্যবর্তী দুর্গম এলাকার ১২টি পয়েন্টে এই অভিযান পরিচালনা করে। স্থানীয়দের উপস্থিতিতে নিষিদ্ধ পপিক্ষেতগুলো উপড়ে ফেলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
যৌথ বাহিনীর ধারণা, ধ্বংসকৃত পপি থেকে প্রক্রিয়াজাতকরণের পর প্রায় ১ হাজার ৪৫০ কেজি আফিম উৎপাদিত হওয়ার সম্ভাবনা ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে আরও প্রায় ১০০ একরের বেশি জমিতে পপি চাষের আলামত পাওয়া গেছে।
পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে বিজিবি ও সেনাবাহিনীর এই কঠোর অবস্থান স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে। সীমান্তে মাদক উৎপাদন বন্ধে যৌথ বাহিনীর এমন সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
মতামত