সারাদেশ

স্বরাষ্ট্র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মনজুর মোর্শেদ চৌধুরী

প্রিন্ট
স্বরাষ্ট্র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মনজুর মোর্শেদ চৌধুরী

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:১৮


ঢাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মাগুরার কৃতি সন্তান মনজুর মোর্শেদ চৌধুরী। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী এক বছরের জন্য তাকে এই দায়িত্ব দিয়েছে নবগঠিত সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিদায়ী সচিব নাসিমুল গনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত এক সপ্তাহ পদটি শূন্য ছিল। সেই শূন্যতা পূরণে অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তা মনজুর মোর্শেদ চৌধুরীকে বেছে নিয়েছে সরকার।

তিনি বিসিএস ৮ম ব্যাচের একজন দক্ষ কর্মকর্তা। ২০২৪ সালের এপ্রিলে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের উপ-সচিব হিসেবে তিনি অবসরে যান।

বিগত অন্তর্বর্তী সরকারের গঠিত কমিটির সুপারিশে গত ৯ ফেব্রুয়ারি তাকে সচিব হিসেবে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়। এবার বর্তমান সরকার তাকে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দিল।

মনজুর মোর্শেদ চৌধুরী মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের এক সভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার এই গুরুত্বপূর্ণ নিয়োগে মাগুরাসহ নিজ এলাকায় আনন্দের জোয়ার বইছে।