সারাদেশ

শ্রীপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রিন্ট
শ্রীপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৫৩


মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার (২৫ ফ্রেব্রুয়ারি) সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সালেক মুহিদের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীন মিয়া।

সভায় আলোচিত মূল বিষয়সমূহ, গ্রামাঞ্চলে তুচ্ছ ঘটনায় দাঙ্গা-হাঙ্গামা ও ঘরবাড়ি ভাঙচুর প্রতিরোধ।

মাদক ও বাল্যবিবাহ নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ। সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া মোবাইল প্রতারণা রোধে সচেতনতা বৃদ্ধি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মামুন খান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল গণি। এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানবৃন্দ ও আনসার-ভিডিপি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ সালেক মুহিদ বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সামাজিক অপরাধের বিরুদ্ধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সভায় অপরাধ দমনে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।