সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ফজলুর রহমান সাঈদ বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সরকারি সব দপ্তরকে আন্তরিকতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। টেকসই উন্নয়নের জন্য জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। উপজেলার সার্বিক উন্নয়ন ও চলমান প্রকল্পের গতি ত্বরান্বিত করা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনসেবার মানোন্নয়ন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত সমস্যার সমাধান।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসাইন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান। এছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং স্থানীয় সুধীজনরা সভায় অংশ নেন। সভা শেষে সংসদ সদস্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনগণের কল্যাণে একযোগে কাজ করার এবং সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
মতামত