বুধবার (২৫ ফেব্রুয়ারি) র্যাব-১৩-এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত লাল মিয়া শুখানপুখরী ইউনিয়নের মৃত ফজল হক মন্ডলের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে র্যাব-১৩, রংপুরের একটি বিশেষ দল শুখানপুখরী ইউনিয়নে লাল মিয়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ৫২ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয় এবং পাচারের অভিযোগে লাল মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানিয়েছেন, তিনি মূর্তিটি উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে লুকিয়ে রেখেছিলেন। এটি দেশের বাইরে পাচারের পরিকল্পনাও ছিল তার।
র্যাব আরও জানায়, জব্দকৃত আলামতসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাচীন সম্পদ রক্ষা ও পাচার রোধে র্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত