সারাদেশ

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় ৯ জন গ্রেফতার

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় ৯ জন গ্রেফতার

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৪:২৫


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারি ও চোরসহ বিভিন্ন মামলার ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ৯ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ৩০ গ্রাম গাঁজা এবং ৫০ পুরিয়া হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, জালকুড়ির খিলপাড়া এলাকার মো. মোক্তার হোসেন (৬০), গোদনাইল আরামবাগ এলাকার মো. আসলাম মিয়া (৫৫) এবং সুমিলপাড়া বিহারী ক্যাম্পের মো. ফেকু (৪৪)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পৃথক অভিযানে একটি চুরির মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, ঢাকার রায়ের বাজার এলাকার ইমরান হোসেন ওরফে মিঠু (৩০) এবং সিদ্ধিরগঞ্জের শিমরাইল পশ্চিম পাড়া এলাকার নিজাম উদ্দিন (২৮)। এছাড়াও কদমতলী খালপাড়ার হৃদয় আরাফাত (২৮) এবং পশ্চিম কলাবাগের মো. মনির হোসেন (৪০)-কে আগের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বিজ্ঞ আদালতের সিআর ওয়ারেন্ট মূলে আরও দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।