সারাদেশ

শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

প্রিন্ট
শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৪:৫২


মাগুরার শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সালেক মূহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল গণি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক কর্মকর্তা বাকি বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা। টিকারবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা পারভীন। খামারপাড়া এসআই আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. কাওসার উদ্দিন। কৃতি শিক্ষার্থী আফফান বাশার প্রমুখ।

সভায় বক্তারা মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে জাতীয় শিক্ষা সপ্তাহের গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।