বুধবার (২৫ ফেব্রুয়ারি) নগর ভবনে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।
প্রশাসক জানান, নগরবাসীর দুর্ভোগ লাঘবে তাৎক্ষণিকভাবে ৬০ দিনের একটি বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হবে। এর আওতায় প্রধান কাজগুলো হলো, বর্ষা মৌসুমের আগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে কার্যকর ব্যবস্থা।
ধুলোবালি পরিষ্কার করে ক্লিন সিটি এবং বৃক্ষরোপণের মাধ্যমে গ্রিন সিটি গড়া। পাশাপাশি ভাঙাচোরা রাস্তাঘাট মেরামত।হকারদের সাথে আলোচনায় বসে সহনীয় সমাধান এবং অটোরিকশা চলাচলে নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন।অ্যাডভোকেট সাখাওয়াত বলেন, দল-মত নির্বিশেষে সবার প্রতি সমান আচরণ করা হবে। সাবেক কাউন্সিলরদের অভিজ্ঞতাকেও কাজে লাগানো হবে। সুষম উন্নয়নের মাধ্যমে আমরা নারায়ণগঞ্জের চেহারা বদলে দিতে চাই। নিজের কোনো ত্রুটি থাকলে তা সরাসরি তাকে জানানোর জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।
এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, সিটির সচিব মো. নূর কুতুবুল আলমসহ সাবেক কাউন্সিলর ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত