সারাদেশ

সিদ্ধিগঞ্জে মাদক ও জুয়ার আসর থেকে ১৮১ পুরিয়া হেরোইনসহ ১৪ জন গ্রেপ্তার

প্রিন্ট
সিদ্ধিগঞ্জে মাদক ও জুয়ার আসর থেকে ১৮১ পুরিয়া হেরোইনসহ ১৪ জন গ্রেপ্তার

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:০২


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারিসহ বিভিন্ন মামলার ১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে মোট ১৮১ পুরিয়া হেরোইন উদ্ধার করে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১১০ পুরিয়া হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, দক্ষিণ নিমাইকাশারীর আশরাফ উদ্দিনের ছেলে সিয়াম (২০), নিমাইকাশালীর আব্দুল খালেকের ছেলে সফিকুল ইসলাম (৩০) এবং চাঁদপুরের মৃত ইলিয়াসের ছেলে নিশাদ (২৫)।

অন্যদিকে আরেকটি অভিযানে ৭১ পুরিয়া হেরোইনসহ আরও চারজনকে আটক করা হয়। তারা হলো, সুমিলপাড়া বিহারী ক্যাম্প বালুরমাঠ এলাকার উকিল (৪৫), শাকিল (৪০) ও কালু (৩৬) এবং পটুয়াখালীর আলমগীর হোসেন (৩৭)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

মাদক উদ্ধারের পাশাপাশি জুয়া খেলার অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, ভোলার চরফ্যাশনের রেজাউল (৩৫) ও বিল্লাল হোসেন (৪৫), লালমোহনের মো. হাসান (৪০), শিমুলপাড়া বিহারী ক্যাম্পের আসাদ (৪৮) ও সাব্বির (৩৫) এবং নীলফামারীর বিল্লাল (৩৫)। পুলিশ জানায়, তারা জীবিকার তাগিদে সিদ্ধিরগঞ্জের কদমতলী ও শিমুলপাড়া বিহারী ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিল।

এছাড়া, একই রাতে অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, মাদক ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত সর্বমোট ১৪ জনকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।