ভুক্তভোগী ঘের মালিক এস এম আলীম পেশায় একজন দলিল লেখক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব। এ ঘটনায় তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো আলীমের চাচাতো ভাই ঘের পাহারা দিয়ে বাড়ি ফেরেন। পরদিন শুক্রবার সকালে পাশের ঘের মালিক ইমদাদুল শেখ দেখেন, আলীমের ঘেরে রুই, কাতলা, মৃগেল, সিলভারকার্প ও তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ মরে ভেসে উঠছে।
ভুক্তভোগী ও এলাকাবাসীর অভিযোগ, একদল মাদকসেবী দীর্ঘদিন ধরে ওই ঘেরের বেড়িবাঁধে বসে মাদক সেবন ও কেনাবেচা করে আসছিল। তাদের বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা এই নাশকতামূলক কাজ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত মৎস্য ব্যবসায়ী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বটিয়াঘাটা থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতামত