শনিবার ২৮ ফেব্রুয়ারি বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আদমজী সোনামিয়া মার্কেটের কিং প্যালেস চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত হয় এই অনুষ্ঠান। দীর্ঘদিন পর একত্রিত হয়ে ব্যাচ ৯৭-এর সদস্যরা ভাগাভাগি করেন অতীতের স্মৃতি ও বর্তমানের অভিজ্ঞতা।
অনুষ্ঠানের একপর্যায়ে ব্যাচ ৯৭-এর যেসব সদস্য ইতোমধ্যে ইন্তেকাল করেছেন, তাদের স্মরণে বিশেষ আলোচনা করা হয়। বক্তারা তাদের সাথে কাটানো দিনগুলোর কথা স্মরণ করেন এবং তাদের অবদান তুলে ধরেন। প্রয়াত বন্ধুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
আলোচনায় তাদের পরিবারের খোঁজখবর নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সদস্যরা জানান, প্রয়াত বন্ধুদের পরিবার যেন একা না থাকে, সে বিষয়ে ব্যাচ ৯৭ সবসময় পাশে থাকবে। বিশেষ করে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে তাদের ছেলে সন্তানদের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হয়।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন। পুরো আয়োজনজুড়ে ছিল বন্ধুত্ব, দায়িত্ববোধ ও সহমর্মিতার বার্তা। এই মিলনমেলা শুধু স্মৃতিচারণ নয়, বরং প্রয়াত বন্ধুদের পরিবার ও সন্তানদের পাশে থাকার আমাদের অঙ্গীকার।
মতামত