সারাদেশ

আড়াইহাজারে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত: আহত ২

প্রিন্ট
আড়াইহাজারে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত: আহত ২

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:১৭


আড়াইহাজারে শ্রমিকবাহী বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে তাসফিয়া নামে এক শিশু নিহত হয়েছে। এসময় শিশুটির বাবা-মাও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত তাসফিয়া কুমিল্লা জেলার আলীপুর এলাকার আলী হোসেনের মেয়ে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বড় বিনাইরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দৃর্ঘটনার পর বাস চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। 

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন জানান, কোনো অভিযোগ না করায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে।