শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রোববার ২টা পর্যন্ত উপজেলার লতব্দি, রামকৃষ্ণদি, কয়রাখোলা, ঘোড়ামারা এবং কেয়াইন এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই টাস্কফোর্স অভিযান ও টহল পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম। এসময় সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. তানজীব, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি, সার্কেল এএসপি আনোয়ার পারভেজ ও সিরাজদিখান থানার ওসি মো. আব্দুল হান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে অবৈধ মাটি কাটার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সম্রাট খানকে হাতেনাতে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটা রোধে এই ধরনের মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মতামত