নিহতরা হলেন, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নৌখাদা এলাকার আলামিন (৩২) এবং একই উপজেলার নাদোর সহিদপুর এলাকার আলামিন মিয়া (২৬)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী কাজল ঘোষের মালিকানাধীন ওই ঘাটে একটি জাহাজ থেকে ক্রেনের মাধ্যমে গম খালাস করা হচ্ছিল। এ সময় ক্রেনের নিচে তিন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে ভারী গ্রাফ (মালামাল ধরার যন্ত্র) নিচে থাকা শ্রমিকদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্যজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘাটের সরদার মোহাম্মদ ওমর ফারুক জানান, নিহতদের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্রেনের তার ছিঁড়ে দুজন শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মতামত