সারাদেশ

বটিয়াঘাটায় ইরি ধানে প্রাকৃতিক উপায়ে পোকা দমনে পার্চিং উৎসব

প্রিন্ট
বটিয়াঘাটায় ইরি ধানে প্রাকৃতিক উপায়ে পোকা দমনে পার্চিং উৎসব

প্রকাশিত : ২ মার্চ ২০২৬, বিকাল ৩:১৯


খুলনার বটিয়াঘাটায় ইরি-বোরো ধানের ক্ষেতে ক্ষতিকর পোকামাকড় দমনে প্রাচীন ও পরিবেশবান্ধব পার্চিং পদ্ধতির প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ) বেলা ১১টায় উপজেলার জলমা ইউনিয়নের রূপসী রূপসা এলাকায় এই মাঠ দিবস ও প্রদর্শনী আয়োজন করে উপজেলা কৃষি অধিদপ্তর।

প্রাকৃতিক উপায়ে বালাই ব্যবস্থাপনার এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. তৈহীদ হোসেন। তিনি বলেন, কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশ রক্ষায় পার্চিং পদ্ধতি অত্যন্ত কার্যকর। এতে উৎপাদন খরচ যেমন কমে, তেমনি নিরাপদ ফসল নিশ্চিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জীবনানন্দ ও দীপঙ্কর মণ্ডল।

এ সময় স্থানীয় কৃষক মো. কামাল গাজী, আব্দুল কুদ্দুস ও শাহজাহান মোস্তফাসহ এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তারা হাতে-কলমে কৃষকদের দেখিয়ে দেন কীভাবে ধানের জমিতে ডালপালা পুঁতে পাখি বসার ব্যবস্থা করে ক্ষতিকর পোকা দমন করা সম্ভব।