ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ৩৬টি ছাগল এবং ৭টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক ছাত্রশিবির সভাপতি দেলাওয়ার হোসেনের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।
জেলা জামায়াত কার্যালয়ের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহাম্মদ। প্রধান অতিথির বক্তব্যে দেলাওয়ার হোসেন বলেন, আমরা জনগণের পাশে থেকে সব সময় সহযোগিতা করে যেতে চাই। সকল ধর্মের মানুষ যেন শান্তিতে ও মিলেমিশে থাকতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা হিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, বরং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠানে জামায়াতের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জানান, অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করা এবং সুপেয় পানির অভাব দূর করতেই এই গবাদিপশু ও টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
মতামত