সারাদেশ

নাসিক প্রশাসক সাখাওয়াতকে বন্দর ও সিদ্ধিরগঞ্জ যুবদলের শুভেচ্ছা

প্রিন্ট
নাসিক প্রশাসক সাখাওয়াতকে বন্দর ও সিদ্ধিরগঞ্জ যুবদলের শুভেচ্ছা

প্রকাশিত : ২ মার্চ ২০২৬, রাত ১০:৫৪


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন বন্দর থানা ও উপজেলা এবং সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতৃবৃন্দ।

‎‎সোমবার (২ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কার্যালয়ে গিয়ে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের নেতৃত্বে তারা নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

‎‎শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎকালে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল নবনিযুক্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানের দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন এবং নগরবাসীর কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

‎‎এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ খান, কামরুল হাসান রনি, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ।

‎‎বন্দর থানা যুবদলের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হাকিম, সজিব আহমেদ, আব্দুর রহমান, মাহবুল আলম, রানা, সাইফুল ইসলাম, সাহিন, ওমর ফারুক, আল-আমিন, শুভ আহম্মেদ, আলী হোসেন, জুয়েল, শরীফ ও সুজন।

‎‎বন্দর উপজেলা যুবদলের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বাবুল, জামান, আলমগীর, হোসেন, জনি ও মোশারফ। এছাড়া মদনপুর ইউনিয়ন যুবদলের আনার ভূঁইয়া, বাদল, রিফাত ও রিপন; ধামগড় ইউনিয়ন যুবদলের মামুন, শরিফ ও শুভ; মুছাপুর ইউনিয়ন যুবদলের পলাশ; বন্দর ইউনিয়ন যুবদলের রহিম, ইমরান, আক্তার, ইদ্রিস ও জাবেদ; কলাগাছি ইউনিয়ন যুবদলের সজীব, রুবেল ও আহমদ উপস্থিত ছিলেন।

‎‎সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শাহাদাৎ হোসেন, সাইদুর ইসলাম বাবু, সাজ্জাদ হোসেন ও শওকত আলী রিয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।