সারাদেশ

ফতুল্লায় ক্যালিকো সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ড

প্রিন্ট
ফতুল্লায় ক্যালিকো সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ড

প্রকাশিত : ২ মার্চ ২০২৬, রাত ১১:০১

ফতুল্লায় বনানী সিনেমা হলের বিপরীতে অবস্থিত ক্যালিকো সোয়েটার নামক একটি কারখানায়  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিসিক ফায়ার সার্ভিস এর ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অভিযানে নেতৃত্ব দেন ফায়ার ইনস্পেক্টর শরীফুল ইসলাম।

প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।