সাক্ষাৎ শেষে সনমান্দী, কাঁচপুর, নোয়াগাঁও ও জামপুর ইউনিয়নে পৃথকভাবে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সোনারগাঁ উপজেলা ওলামাদলের আহবায়ক মাওলানা ওমর ফারুক বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে এসব কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ বাস্তবায়ন এবং সামাজিক-ধর্মীয় কার্যক্রম জোরদারে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের আহবায়ক মাওলানা জাকারিয়া, সদস্য সচিব হাফেজ আব্দুল্লাহ আল মামুন, সোনারগাঁ উপজেলা ওলামাদলের সদস্য সচিব মোজাম্মেল হক সহ স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সনমান্দী ইউনিয়ন কমিটিতে হাফেজ রুহুল আমীনকে আহ্বায়ক ও মাওলানা আমজাদ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। নোয়াগাঁও ইউনিয়ন কমিটিতে নাসিরুদ্দিন মোল্লাহকে আহ্বায়ক ও আমিনুলকে সদস্য সচিব করা হয়।কাঁচপুর ইউনিয়ন কমিটিতে হাঃমাঃ আলি আহমেদ ও মাওলানা দেলোয়ার হোসেনকে সদস্য সচিব করা হয়। জামপুর ইউনিয়ন কমিটিতে হাঃ মাঃ হাসনাত চৌধুরীকে আহ্বায়ক ও মোক্তার হোসেনকে সদস্য সচিব করা হয়।
নতুন কমিটিগুলো শিগগিরই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মতামত