পাবনার রাজনৈতিক মহলে পরিচিত মুখ সাদ্দাম হোসেন দীর্ঘ ১৭ বছর জেল-জুলুম ও হুলিয়া মাথায় নিয়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তৃণমূল নেতা-কর্মীদের দাবি, হামলা ও মামলার মুখেও তিনি রাজপথে ধানের শীষ স্লোগান নিয়ে অটল ছিলেন। সংকটের সময়ে সাধারণ মানুষের পাশে থাকা এবং বুলেট-বোমার মুখেও মাঠ না ছাড়া এই তরুণ নেতাকে ঘিরেই এখন স্বপ্ন দেখছেন স্থানীয় সাধারণ ভোটাররা।
সাদ্দাম হোসেন বলেন, দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় জেল-জুলুম সহ্য করে রাজপথে জনগণের অধিকার আদায়ের লড়াই করেছি। সাধারণ মানুষের ভালোবাসা এবং ভোটের মাধ্যমেই আমি পবিত্র এই মাটির সেবা করতে চাই। জনগণের নিরঙ্কুশ সমর্থন নিয়ে বিজয়ী হয়ে ঘরে ফিরতে আমি আশাবাদী।
পাবনা পৌরসভার উন্নয়নে তরুণ ও যোগ্য নেতৃত্ব হিসেবে সাদ্দাম হোসেনকে নিয়ে স্থানীয় ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
মতামত