অভিযান সূত্রে জানা যায়, বিএসটিআইয়ের সিএম লাইসেন্স আছে বলে মিথ্যা তথ্য দিয়ে মুড়ি উৎপাদন ও বাজারজাত করে আসছিল মেসার্স মরিয়ম মুড়ি ও চিড়ার মিল। সরেজমিনে তদন্তে সত্যতা না পাওয়ায় এবং বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় বিএসটিআই আইনের ৩০/৩০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওছার আহমেদ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম এবং পরিদর্শক (মেট) তাদমিরা শারমিন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
মতামত