বুধবার (৪ মার্চ) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও যথাযোগ্য মর্যাদায় আগামী ২৫মার্চ লাঙ্গলবন্দ পূর্ণস্নান উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, পূর্ণার্থীদের নিরাপত্তা ও সার্বিক সুবিধা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি ফায়ার সার্ভিসের প্রস্তুতি, জরুরি চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানি সরবরাহ, সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি কর্মকর্তা কানিজ ফারজানা শান্তা, মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা ও সাধারণ সম্পাদক তাপস কর্মকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে ও সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণপদ সাহা ও সাধারণ সম্পাদক সুশীল কুমার দাস, মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অপর্ণা রায়, সদস্য সচিব জয়কে রায় চৌধুরী বাপ্পি, উপদেষ্টা ননী গোপাল সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক উত্তম সাহা, এড. রাজিব মন্ডলসহ সংশ্লিষ্ট আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বক্তারা সমন্বিত উদ্যোগের মাধ্যমে উৎসবটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।
মতামত