সারাদেশ

পাবনায় ভেজাল ওরাল স্যালাইন তৈরির গোডাউন সিলগালা, জরিমানা

প্রিন্ট
পাবনায় ভেজাল ওরাল স্যালাইন তৈরির গোডাউন সিলগালা, জরিমানা

প্রকাশিত : ৫ মার্চ ২০২৬, সন্ধ্যা ৭:২৭


রমজানে ওরাল স্যালাইনের বাড়তি চাহিদাকে পুঁজি করে অনুমোদনহীন ও ভেজাল স্যালাইন তৈরির অভিযোগে পাবনায় ফাতেমা ফুড অ্যান্ড বেভারেজ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ও গোডাউন সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পাবনা শহরের শালগাড়িয়া ও অনন্ত বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। অনুমোদনহীন ও মিথ্যা বিজ্ঞাপনে ভেজাল স্যালাইন তৈরির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটির গোডাউন সিলগালা করা হয়। বিএসটিআই-এর পূর্ণাঙ্গ তথ্য দিতে না পারায় ১০ হাজার টাকা জরিমানা। ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে ইলিয়াস স্টোরকে ৩ হাজার এবং জিলাপি বিক্রেতা সোহেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, রমজান মাসে সাধারণ মানুষকে প্রতারিত করে অসাধু উপায়ে ব্যবসা রোধে তাদের এই কঠোর তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।