সভায় বক্তারা বলেন, জনসংখ্যা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে গড়েয়া একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। প্রশাসনিক সেবা সহজলভ্য করতে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে গড়েয়াকে উপজেলা করা এখন সময়ের দাবি। এটি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ও ন্যায্য প্রত্যাশা।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে নেতৃবৃন্দ বলেন, গড়েয়াবাসীর এই দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মহলের দ্রুত পদক্ষেপ প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের অধীনেই গড়েয়া একটি পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে স্বীকৃতি পাবে।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে গড়েয়া উপজেলা বাস্তবায়ন আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন।
মতামত