সারাদেশ

সিরাজদিখানে অবৈধ ভাট্টি গুঁড়িয়ে দিল প্রশাসন

প্রিন্ট
সিরাজদিখানে অবৈধ ভাট্টি গুঁড়িয়ে দিল প্রশাসন

প্রকাশিত : ৫ মার্চ ২০২৬, সন্ধ্যা ৮:১৫


মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটি অবৈধ ভাট্টি কারখানা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি। এ সময় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. সানোয়ার, সিরাজদিখান থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। গুয়াখোলা এলাকায় কোনো অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ক্ষতিকর এই ভাট্টি পরিচালিত হচ্ছিল। মোবাইল কোর্টের নির্দেশে ভেক্যু (এক্সকাভেটর) দিয়ে কারখানাটি সম্পূর্ণ ধ্বংস করা হয়।

স্থানীয়রা জানান, এই কারখানার বিষাক্ত ধোঁয়া ও বর্জ্য পরিবেশের মারাত্মক ক্ষতি করছিল।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।