ডা. নোমান বর্তমানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে তিনি ১৭ বছর ধরে বিভিন্ন সময় নির্যাতন ও কারাবরণ করেছেন। ত্যাগী নেতা হিসেবে দলের ভেতরে ও বাইরে তার শক্ত অবস্থান তৈরি হয়েছে।
নিজস্ব প্রাইভেট হাসপাতালের মাধ্যমে ডা. নোমান দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ এবং প্রসূতি মায়েদের ফ্রি সিজারিয়ান অপারেশনসহ মানবিক সহায়তা দিয়ে আসছেন।
করোনাকালীন নিজস্ব অর্থায়নে খাদ্য ও চিকিৎসা সহায়তা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি প্রশংসা কুড়িয়েছেন। চিকিৎসা সেবার পাশাপাশি স্থানীয় ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থেকে ন্যায়-ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তার ভূমিকা স্থানীয় মহলে বেশ আলোচিত।
পাবনা পৌরসভার সাধারণ ভোটাররা জানান, তারা একজন সৎ, শিক্ষিত ও মানবিক জনপ্রতিনিধি খুঁজছেন। ডা. নোমান দীর্ঘদিন ধরে মানুষের সেবায় নিয়োজিত থাকায় তাকে ঘিরেই স্বপ্ন দেখছেন পৌরবাসী। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের এই প্রত্যাশা পূরণে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী বলে জানান সংশ্লিষ্টরা।
মতামত