সারাদেশ

বন্দরে সাংবাদিক রুহুলের পিতার ইন্তেকাল

প্রিন্ট
বন্দরে সাংবাদিক রুহুলের পিতার ইন্তেকাল

প্রকাশিত : ৫ মার্চ ২০২৬, রাত ১১:৪২


নারায়ণগঞ্জের বন্দরে কর্মরত সাংবাদিক রুহুল আমিনের পিতা আনোয়ার হোসেন (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ৪টায় বন্দর উপজেলার পূর্ব হাজীপুরস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ জোহর পূর্ব হাজীপুর বড় জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে স্থানীয় হাজীপুর বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজ ও বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।