শুক্রবার (৩১ জুলাই) বিকেলে আউলিয়াখানা খাল খনন বাস্তবায়ন কমিটির উদ্যোগে মন্থেরডাঙ্গা আউলিয়াখানা ব্রিজের ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও সুধী সমাজসহ এলাকার সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
জামায়াত নেতা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আজম এলিচ, সমাজকর্মী ড. আনোয়ার হোসেন, বাবুল হোসেন, ওমর ফারুক সাবু ও আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, প্রতি বর্ষা মৌসুমে নালাটি ভরাট হয়ে এবং কচুরিপানা ও ময়লা-আবর্জনার স্তূপ জমে আউলিয়াখানায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর ফলে প্রতিবছর হাজার হাজার হেক্টর ফসলি জমি অনাবাদি পড়ে থাকে। এতে করে একদিকে সাধারণ কৃষকরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, অন্যদিকে দেশও খাদ্য উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে।
এ সময় হাজার হাজার কৃষকের জীবন-জীবিকা ও কৃষি খাত রক্ষায় আউলিয়াখানা নদী ও খাল জরুরি ভিত্তিতে পুনর্খননের জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
মতামত